আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৪ জন আহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় মটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার আস্কর বাজার থেকে আগৈলঝাড়া উপজেলা সদরে আসার পথে বাজার সংলগ্ন সড়কে মটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আস্কর গ্রামের চিত্ত রঞ্জন বাড়ৈর ছেলে অপু বাড়ৈ (২৮), মশাং গ্রামের নিতাই হালাদারের স্ত্রী লেবু রানী হালদার (৫০), আমবাড়ি গ্রামের বিশ্বানাথ বিশ্বাসের ছেলে অমিতাব বিশ্বাস (১২) ও রাজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে বিশ্বানাথ বিশ্বাস (৪৫)সহ ৪ জন আহত হয়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন জানান, সড়ক দুঘর্টনায় আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।