আগৈলঝাড়ায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেল ১০ দুঃস্থ পরিবার

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় জরুরী সেবা ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন ১০টি দুঃস্থ পরিবার। জরুরীসেবা ৩৩৩ নম্বরে ফোনের মাধ্যমে খাদ্য সহায়তাকারীদের মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্তরে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো. আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন জানান, খাদ্য সহায়তা প্রাপ্তদের মধ্যে বাকাল ইউনিয়নে ৩জন, গৈলা ইউনিয়নে ৫জন, বাগধা ইউনয়নে ১জন ও রত্নপুর ইউনিয়নে ১জনসহ মোট ১০জনকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এদের প্রত্যেককে চাল, ডাল, তেল, লবন, চিনি সহায়তা প্রদান করা হয়েছে।