আগৈলঝাড়া জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
‘‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫দিনের মধ্যে জম্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের আগৈলঝাড়া জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষন শেষে চত্তরে গিয়ে শেষ।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান, উপজেলা একাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটক, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা রোজীনা আক্তারসহ প্রমুখ। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের ইউনিয়ন সচিবরা উপস্থিত ছিলেন।