আগৈলঝাড়ায় পলাতক তিন আসামী গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি।।

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ রোববার (১৪ জুন) সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাদত্রিশিরা গ্রামের জিআর মামলার পলাতক আসামী মো. খলিল বখতিয়ারের ছেলে মো. কবির বখতিয়ার (৪৫), মো. কবির বখতিয়ার ছেলে, এমদাদুল বখতিয়ার (২৫), রফিকুল বখতিয়ার (২১) শনিবার রাতে এসআই জসিম উদ্দিন নিজ এলাকা থেকে গ্রেফতার করে। জিআর মামলার মামলা, নং-০২। গ্রেফতারকৃতদের আজ রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে।