আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রূপালী ডেস্ক।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাওলাদার মো. মনিরুজ্জামান শিমু।

দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষা তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

এছাড়াও তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং‘পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।