আপোষ করেনি বলে খালেদা জিয়াকে আটক করা হয়: সরোয়ার

রূপালী ডেস্ক॥
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের সাথে আপোষ করেনি বলে তাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে।

সোমবার (০৮ ফেব্রয়ারী) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ৩ বছর কারাবন্দী রাখার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, যেখানে সরকার গঠন করতে ১৫৩টি আসনের দরকার সেখানে তারা বিনা ভোটে ১৫৪টি সিট দখল করে আজ গণতন্ত্র ধ্বংশ করে দিয়ে মানুষের বাক স্বাধিনতা কেড়ে নিয়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবির হাসান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া,যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর পাঠান, সহ-সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন,মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি এ্যাড.আখতারুজ্জামান শামীম। অনুষ্ঠান সঞ্চলনা করেন মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ পারভেজ। উপস্থিত ছিলেন মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল (দক্ষিণ জেলা) বিএনপি আয়োজিত সমাবেশে জেলা সভাপতি এবায়েদল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন, জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, কোতয়ালী সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, উজিরপুর পৌর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জ পৌর সাধারন সম্পাদক মোফাজ্জেল হাং, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জেলা দপ্তর সম্পাদক মন্টু খান, আলহাজ নুরুল আমিন, রফিকুল ইসলাম সেলিম, নাসির হাওলাদার সহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।