আবারও মেয়র হলে সুখে-দুঃখে পৌরবাসীর পাশে থাকবে শফিকউজ্জামান রুবেল

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভা নির্বাচনে সুখে-দুখে পৌরবাসীর পাশে থাকার ও উন্নয়নের ধারা চলমান রাখার প্রতিশ্রুতি দিয়ে পৌরসভার ৮ ও ২নং ওয়ার্ডে পৃথক নির্বাচনী উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন, দক্ষিনাঞ্চল আওয়ামী লীগ অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর স্নেহধন্য ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর আস্থাভাজন বার বার নির্বাচিত মুলাদী পৌর মেয়র ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ শফিক উজ্জামান রুবেল।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পৌর এলাকার ৮নং ওয়ার্ডের আঃ মন্নান চৌকিদারের বাড়ী এবং সন্ধায় ২নং ওয়ার্ডের খালের দক্ষিন পার্শ্বে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, আহম্মেদ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর মাষ্টার, সাবেক কাউন্সিলর আনোয়ার সিকদার, আওয়ামীলীগ নেতা আলী হোসেন সিকদার, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এম নুরুল আমিন নুরু, উপজেলা অবঃ সৈনীক পার্টির আহবায়ক আঃ রশিদ, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌরসভা ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।