আবিস্কারের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক।।
স্বোচ্ছাসেবী সংগঠন আবিস্কারের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশাল রিপোটার্স ইউনিটি মিলনায়তনে। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিনের বিভিন্ন কর্মসূচির সূচনা করেন বিশিষ্ট সাংবাদিক এবং আবিস্কার এর উপদেষ্ঠা এস.এম ইকবাল।

আবিস্কার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শোয়েব ফারুক, এডাব বরিশালের সভাপতি কাজী জাহাঙ্গীর কবির, সরকারি বরিশাল কলেজের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার ঝর্ণা, আবিস্কার সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান ও সদস্য মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আবিস্কার কর্মী এবং অতিথিবৃন্দ বিগত ৩০ বছরের স্মৃতি চারন করেন। করোনা পরিস্থিতির কারনে ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করে আগামী মার্চ মাসে মূল অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন কর্মকান্ডে অবদানের জন্য আবিস্কার পদক ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস.এম ইকবাল।

পদক প্রাপ্তরা হলেন- মহান মুক্তিযুদ্ধে কে.এস.এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সাংবাদিকতায় আনিসুর রহমান খান স্বপন, বেসরকারী উন্নয়ন কর্মী সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সমাজ সেবায় সুরভী গ্রুপ অব কোম্পানীর পরিচালক রিয়াজ উল কবির, তরুন শিল্প উদ্যোক্তা পাপেলা লি: এন্ড জীল্সপ, চেয়ারম্যান এন্ড সিইও জহির উদ্দিন তারিক, মহিলা উদ্যোক্তা বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আহমেদ লিলি।

শহরের বিভিন্ন এলাকায় গরিব মানুষদের মধ্যে করোনা প্রতিরোধে কাপড়ের মাস্ক ও শীত বস্ত্র বিতরন করা হয়।”