আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনা করে মুলাদীতে দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি।।

বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, দক্ষিণ বাংলার আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর নির্দেশে দোয়া মোনাজাতের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু।

বুধবার বাদ জোহর মল্লিক বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক আঃ ছালাম মাষ্টার, আওয়ামীলীগ নেতা আবুল কাসেম মল্লিক, যুবলীগ নেতা নুরুল হুদা পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সরফ উদ্দিন, রাকিব মল্লিকসহ মুসল্লিগণ।