আমতলীতে দিবালোকে স্বর্ন ও টাকা ছিনতাই

আমতলী প্রতিনিধি, (বরগুনা)।।
আমতলীতে প্রকাশ্যে দিবালোকে সদর রোডের আওয়ামী লীগ অফিসের সামনে শাহিদা নামে এক নারী প্রধান শিক্ষকের নিকট থেকে স্বর্ন টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় আমতলী সদর ইউনিয়নের শারিখখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ শাহিদা বেগম বাজার করে বাসায় ফিরছিল। এসময় সদর রোডের আওয়ামীলীগ অফিসের সামনে আসার পর একটি অপরিচিত যুবক তার পিছু নেয়।কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক সে তার মুখে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে গলার বারো আনা ওজনের স্বর্নের চেইন, ছয় আনা ওজনের একটি হাতের আংটি, চার আনা ওজনের কানের দুল ও একটি মোবাইল সেট এবং নগদ এক হাজার টাকা নিয়ে যায়।

শাহিদা বেগম জানান, আমি বাজার করে বাসায় ফিরছিলাম। এসময় একটি যুবক আমার পিছু নিয়ে আকস্মিক আমার মুখে স্প্রে জাতীয় কিছু ছিটিয়ে আমার স্বর্ন টাকা মোইল সব কিছু নিয়ে যায়। এ ঘটনায় আমি আমতলী থানায় লিখিত অীভযোগ দিয়েছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল বলেন, অভিযোগ পাওয়ার চিনতাই কারী চিহ্নতের চেষ্টা চলছে। আমতলী থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।