আমতলীতে ১০০জন প্রতিবন্ধী শিশুর পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আমতলী প্রতিনিধি।।
বরগুনার আমতলীর কুকুয়া ইউনিয়নের ১০০জন প্রতিবন্ধী শিশুর পরিবারকে মাননীয় প্রধাণমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে ।

শনিবার সকাল ১১ টায় কুকুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ১ লিটার তৈল এবং ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৩০ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা, শুকনা খাবার, বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, ১০০জন প্রতিবন্ধী বাচ্চার পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ১ লিটার তৈল এবং ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৩০ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা, শুকনা খাবার, বিতরণ করা হয়েছে।