আমতলীতে ৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সাফায়েত আল মামুন, আমতলী।।
আমতলীতে বেদে, হিজরাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পিভিএ হল রুমে কোভিড-১৯ ফুড ব্যাংক কর্মসূচীর মাধ্যমে ৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। অস্ট্রেলিয়া প্রবাসী ড. অসিম কুমার সজ্জন এ কার্যক্রমে আর্থিক সহায়তা করছেন। এ কর্মসূচীর আওতায় প্রত্যেক পরিবারকে ৫ টাকা কেজি দরে সপ্তাহে ৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সম্পাদক সৈয়দ নূহু উল আলম নবীন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক মনিরুজ্জামান সুমন ও মহাসিন মাতুব্বর।

প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ উদ্যোগ চলমান রাখার জন্য প্রাথমিক পর্যায়ে ১০০ কেজি প্রদান করেন।