‘আমরা কোন অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেব না’

রূপালী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানঁ (বিপিএম) বার বলেছেন, পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হচ্ছে না। আমরা সেসকল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে থাকি। আমার মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নারী নির্যাতনে প্রতিরোধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স হয়ে কাজ করছে। আমার জন সাধারনের সুবিধার জন্য বিট পুলিশের কন্টাক্ট নম্বর ঘড়ে ঘড়ে পৌঁছে দেব। আপনার সেই নম্বর সেইভ করে রাখবেন যখনই পুলিশকে স্মরন করবেন সাথে সাথে আমাদের পুলিশ হাজির হবে। আপনার এলাকায় যে ঘটনাই ঘটুক পুলিশকে জানাবেন কোন ঘটনার তথ্য এড়িয়ে যাবেন না।

শনিবার (১৭ অক্টোবর) সারাদেশের ন্যায় বরিশালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মাডেল থানার আয়োজনে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে এই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সকলেই মিলে যদি কাজ করি তাহলে যে কোন অপরাধ নিয়ন্ত্রনে আনা সম্ভব। কোন অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেব না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা যেমন মৌলিক অধিকার রয়েছে তেমনি আজ থেকে চলাফেরা বাসস্থানের নিরাপত্তার মৌলিক চাহিদা পুরন করার জন্য জনতা-পুলিশ একসাথে মিলে মিশে কাজ করতে পারি তাহলে একটি সুন্দরভাবে বাংলাদেশটাকে গড়ে তোলা সম্ভব হবে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরো বলেন, একটি পরিবার ও ঘড় হয়েছে আদর্শের শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে ছেলে-মেয়েদের সঠিকভাবে গড়ে তুলতে পারি তাহলে সমাজ এত কলংতি হতে পারত না। এক্ষেত্রে পারবারের সদস্যদের একটু সচেতন হওয়ার জন্য তিনি আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সরকারী বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড., মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল সাবেক সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এস এম ইকবাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামিলিয়া খান, বরিশাল মহানগর ইমাম সমিতি সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম, নারী নেত্রী ও সংরক্ষিত কাউন্সিলর (বিসিসি) কহিনুর বেগম প্রমুখ।