আমার সরকার ফেলতে বৈঠকের পর বৈঠক করছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত-চীনের দ্বন্দ্বের মাঝেই ভারতের সীমান্তে বেশ সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে নেপালের সেনারা। এমনকি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তুলেছে সে দেশের সরকার। এবার ভারত সরকারের বিরুদ্ধে আরেক অভিযোগ তুললেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি।

তিনি অভিযোগ করেছেন, ভারতে তার সরকারের বিরুদ্ধে চক্রান্ত রচনা হচ্ছে। তার সরকারের পতন ঘটাতে একের পর এক বৈঠক করছে দিল্লি। তার অভিযোগ, কাঠমান্ডুর বিভিন্ন হোটেলেও বৈঠক হচ্ছে যেগুলো নেপালে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে।

রবিবার (২৮ জুন) রাজধানীতে একটি শোকসভায় বক্তব্য রাখার সময় ওলি এসব কথা বলেন। তিনি বলেন, দিল্লি থেকে খবর এসেছে এই ব্যাপারে। ভারতে যে বৈঠকগুলি হচ্ছে নেপালের পরিবর্তিত মানচিত্র নিয়ে সেগুলি আসলে আমাদের সরকার পতনের চক্রান্তের বৈঠক।

গত কয়েকদিন ধরেই নেপাল সরকারের পরিবর্তিত মানচিত্র নিয়ে বিতর্ক উঠেছিল। উত্তরাখন্ডের লিম্পিয়াধুরা-কালাপানি-লিপুলেখ অঞ্চলটি পরিবর্তিত মানচিত্রে নেপালের অংশ হয়ে গেছে, যেটি নিয়ে ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে দিল্লি। এটি নেপালের লোকসভায় পাশ হয়ে গেছে এবং এই মর্মে ওঠা বিল সই করেছেন নেপালের প্রেসিডেন্ট দেবী ভান্ডারি। সূএ-দ্য হিন্দু।