আমি অবশ্যই সিনেমায় কাজ করতে চাই এবং করবো: শাবনূর

বিনোদন ডেস্ক।।
বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ফের সরব হতে চান অভিনয়ে। কাজ করতে চান সিনেমায়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে লাইভে এসে এ কথা জানান তিনি।

শাবনূর বলেন, ‘আপনাদের ধন্যবাদ আপনারা আসল শাবনূরকে চিনে তার লাইভে যুক্ত হয়েছেন। এখন আমার সঙ্গেই থাকবেন।’

নব্বই দশকের জনপ্রিয় এ নায়িকা দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সিডনিতে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করেন তিনি। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্প্রতি শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। ফেসবুকে চালু করেছেন পেজ। সেই পেজ থেকে শুক্রবার লাইভে আসেন শাবনূর। লাইভে এসেই প্রথমে শাবনূর বলেন, তিনি খুবই এক্সাইডেট। পরে বলেন, সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো।

লাইভে ভক্তদের এক প্রশ্নে শাবনূর বলেন, আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখি। আমি চাই মানুষদের বিনোদন দিতে। আমি এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের ছবি যদি বানাতে চান,আমার মতো করে গল্প বলতে চান তাহলে অবশ্যই আমি সেসব ছবিতে অভিনয় করবেো।’

লাইভে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে শাবনূরকে। আধা ঘন্টার বেশি এই লাইভে সর্বক্ষণেই হাসিমুখে দেখা গেছে ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকাকে। লাইভে শুরুর দিকে শাবনূর বলেন, অনেক আনন্দিত এবং উছ্বসিত এতোদিন পরও আমাকে সবাই এভাবে মনে রেখেছে।