আলোকিত কাঠালিয়া উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চেয়ারম্যান

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও ভাইস চেয়ারম্যান মোঃ বদিজ্জামান বদু আলোকিত কাঠালিয়া উপজেলা গড়তে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার জন্যে আহবান জানান।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক চা চক্র ও আলোচনা সভায় উভয় জনপ্রতিনিধি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন ও সম্ভাবনাময় কাঠালিয়ার সকল কাজে সহযোগিতা করার কথা জানান।

উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির বলেন, কাঠালিয়ার বিভক্ত সাংবাদিকরা প্রেসক্লাব নামে একটি প্লাটফর্মে থাকবেন বলে আমার বিশ্বাস, আমি সকল সাংবাদিক বন্ধুদের কাঠালিয়া প্রেসক্লাবের প্লাটফর্মে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক নেতারা জনপ্রতিনিধিদের এ উদ্দ্যোগের ধন্যবাদ জানান এবং সকল ভালো কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহসভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির, সমাজকল্যাণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সদস্য অধ্যাপক আবদুল হালিম, মোঃ সরোয়ার সিকদার, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাকিল মিয়াজী প্রমুখ।