আল জাজিরার সংবাদ থেকে দৃষ্টি ফেরাতে অপচেষ্টা করছে সরকার: সরোয়ার

রূপালী বার্তা।।
বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজ জামুকা চালায় তারা কারা? তাদের কি ক্ষমতা আছে জিয়াউর রহমানের খেতাবের উপর হাত দেয়। সরকার আল জাজিরার সংবাদ থেকে দেশের মানুষের দৃষ্টি ফেরাতে এই অপচেষ্টা করছে।

শনিবার (১৩ ফেব্রয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সরোয়ার বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতা রনাঙ্গনে যুদ্ধ করেছেন? আজ শেখ হাসিনার নিজেই শেখ মুজিবুর রহমানের হত্যাকরীদের সাথে নিয়ে অবৈধভাবে দেশ শাষন করছেন। সেদিন মোস্তাকের মন্ত্রী পরিষদ সহ ট্যাংকের উপর দেখা গেছে তারা এখন আপন হয়ে গেছে। অন্যদিকে এদেশে স্বাধীনতার ঘোষনাসহ সরাসরি রনাঙ্গনে যুদ্ধ করে সেই বীর উত্তম শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করার খেলায় সরকার মেতে উঠেছে।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র খেতাব কেড়ে নেয়ার রাষ্ট্রীয় অপচেষ্টা চালেছে দাবি করে এর প্রতিবাদের সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, যুগ্ম সহ-সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলা দল নেত্রী তাছলিমা কালাম পলি, মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি এ্যাড.আখতারুজ্জামান শামীম।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এ্যাড. আলি হায়দারসহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।