আহ্বান

আহ্বান
-হেলেন রহমান

তোমার দেখা পাবার পর
আজ শুধু মনে হয়
জীবনে নাই কোন শূণ্যতা!

আমার জীবনের সকল গ্লানি
গিয়েছে মুছে তোমার
ভালোবাসার ছোঁয়ায়!

জানি না কতটা সময়
বেঁচে রব ” আল্লাহর”
সুন্দর এ পৃথিবীতে?

তব এ জনমে যদিও বা
তোমায় আপন করে পাওয়া
না হয়- পাব ঐ জনমে
এ ওয়াদা দিচ্ছি তোমায়!

তোমায় খুঁজেছি জীবনের
সারাটিবেলায়- এলে এত
দেরীতে- আমার বেলা যায় যায়!

দেখাই যদি দিলে
এলে কেন এত অবেলায়?

আরও একটু আগে এলে
তোমায় দিতাম ছুঁয়ে,
প্রেমের পরশে রাঙাতাম তোমায়!

কত কষ্ট হয়েছে জানো তুমি
তোমায় এতটা পথে
খুঁজে না পেয়ে,
জানো কি সেকথা তুমি?

বলে যাই ওপারে যখন
খুঁজব তোমায়- দয়া করে
দিও সাঁড়া,থেক না মুখ বুজে!

রইলো আহ্বান
ওপারে সুখ দেব তোমায় অফুরন্ত,
একবার পথচলা হলে শুরু
আর কখনও শেষ হবে না
বলছি নিয়ে প্রত্যয়!