ইউএনও’র ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে স্বরূপকাঠিতে মানববন্ধন

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার(ইউএও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার কর্মকর্তা ,কর্মচারী, মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ইউএনও মো. মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাহীদ হোসেন, উপজেলা কর্মচারী সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।