ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।
প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতলো বাংলাদেশ। কিউইদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জিতে গেল টাইগাররা।

শুরুতে ব্যাট করে নাসুম-মোস্তাফিজের বোলিং তোপে ৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। জবাবে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে বাংলাদেশ। এতে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়লো টিম টাইগার।

৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনে খেলেন নাঈম-লিটন। দ্বিতীয় ওভার থেকেই অস্বস্তি দেখা যায় লিটনের ব্যাটে। পরের ওভারে আর টিকতে পারেননি তিনি। ম্যাকনকির বলে উড়িয়ে মারতে গিয়ে অ্যালেনের তালুবন্দী হন। ১১ বল খেলে ৬ রান করেন লিটন। চলমান সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটন। চার ম্যাচ মিলে লিটনের ঝুলিতে মাত্র ৫৫ রান। সর্বোচ্চ ৩৩ তুলেছিলেন দ্বিতীয় ম্যাচে।