ইন্দুরকানীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ইন্দুরকানী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মুসুল্লীরা দুই রাকায়াত ইস্তিসকার নামাজ আদায় করেন। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইন্দুরকানী বাজার কমিটির উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিরা এ ইসস্তিকার নামাজ আদায় করেন। নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃষ্টির জন্য ইসস্তিকা নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেকান্দার আলী মীর।

বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানী কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠাল সহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগ ব্যাধি। এসকল রোকে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে। করোনার কারণে কাঙ্খিত সেবা পাচ্ছে না রোগীরা। তাই আল্লার কাছে সকল গজব আজাব থেকে মুক্তি চেয়ে দোয়া মোনাজাত করা হয়।