ইন্দুরকানীতে মাস্ক না পড়ায় এবং দোকান খোলা রাখায় ৫ জনকে জরিমানা

ইন্দুরকানী প্রতিনিধি।।
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত স্বাস্থ্যবিধি না মেনে পিরোজপুরের ইন্দুরকানীতে মাস্ক না পড়ে ঘোরাফেরা করার দায়ে ২ জনকে এবং নির্দিষ্ট সময়ের পর (বিকাল ৪টার পর) দোকান খোলা রাখার অপরাধে ৩ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে উপজেলার ইন্দুরকানী বাজার ও বটতলা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ। মাস্ক না পড়ায় ইন্দুরকানী বাজারে দুজনকে এবং দোকান খোলা রাখায় ইন্দুরকানী বাজারে এক জন, কলেজ মোড়ে একজন এবং বটতলা বাজারে একজন দোকানদারকে জরিমানা করা হয়। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ইন্দুরকানী থেকে দুরপাল্লার বাস চলাচল করছে কিনা তাও পর্যবেক্ষন করেন।