ইলিশ মাছ শিকার, কেনাবেচা, পরিবহন ২২ দিন নিষিদ্ধ

লালমোহন (ভোলা) প্রতিনিধি।।
প্রতি বছরের ন্যায় এবারো রুপালী ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি এবং সারা বছর চাহিদা অনুযায়ী সর্বরাহের লক্ষে সরকার ইলিশের প্রধান প্রজণন মৌসুমে সব ধরনের নদী ও সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন বাংলাদেশের প্রধান প্রধান মৎস প্রজণন ক্ষেত্র সমূহে সামুদ্রিক মাছের প্রধান প্রজণন মৌসূম হিসেবে সব ধরনের নদী ও সামুদ্রিক মাছ ধরা বন্ধ থাকবে। পাশাপাসি এসময় ইলিশ মাছ আহরণ, বিপনণ, পরিবহন, ক্রয়- বিক্রয়, বিনিময় এবং মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার এ সময়ে কেউ আইন অমান্য করলে তাকে এক থেকে দুই বছর পর্যন্ত স- শ্রম কারাদন্ড প্রদান করা হবেএবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।