ইসলামি শিক্ষার প্রসারে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।
ইসলামি শিক্ষার প্রসার, চর্চা ও গুনগতমান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার কারণে আজ সর্বত্র মানুষ ইসলামি জ্ঞান সম্পর্কে অতীতের যে কোন সময়ের চেয়ে এগিয়ে রয়েছেন উল্ল্যেখ করে মুলাদী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুলাদী পৌরসভার মেয়র ও মাদ্রাসার সভাপতি শফিক উজ্জামান রুবেল।

রবিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রসার আয়োজনে অধ্যক্ষ মাও. কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলামের পরিচালায় হলরুমে অনুষ্ঠিত বই বিতরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রসার সহ-সভাপতি ও রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক মহিউদ্দিন মোশারফ রাড়ী, প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, গভরনিং বডির সদস্য ইসমাইল খান, ব্যবসায়ী নেতা বাবুল হাওলাদার, মাদ্রসার উপাধক্ষ্য মাওলানা ইসমাইল হোসেন, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিন, মাইক ম্যান শাহিন হোসেন সহ শিক্ষার্থী বৃন্দ।