ইয়েমেনে সৌদি হামলায় চারদিনে এক হাজার হুতি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানা ও তার আশপাশের অঞ্চলে সৌদি জোটের বিমান হামলায় গত চারদিনে অন্তত এক হাজার হুতি যোদ্ধা নিহত হয়েছে। পাল্টা হামলায় সৌদি জোটেরও অন্তত ৫০ সেনার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যম ও সৌদি সমর্থিত সরকারের এক মুখপাত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ।

খবরে বলা হয়, সানার রাস্তাঘাটে কয়েকশ যোদ্ধার লাশ পড়ে রয়েছে। একই পরিস্থিতি দেখা গেছে দেশটির মধ্য প্রদেশ মারিবে।

ইরান সমর্থিত হুতিরা গত সপ্তাহে মারিব ও হেলেরন প্রদেশের তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে হামলা শুরু করলে সরকারি সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ বেধে যায়। সংঘর্ষের এক সময় সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোটের সেনারাও। শুরু হয় অতর্কিত হামলা।

দেশটির সরকারি বাহিনীর একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৯৬৬ জনের মরদেহ গনণা করতে পেরেছি। সেখানে হুতিদের একজন উচ্চ পদস্থ জ্যেষ্ঠ সেনা সদস্যও রয়েছেন। এদের সবাই গত ৪ দিনে নিহত হয়েছে। তাদের মরদেহ শুক্রবারও বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা গেছে। সরকারি বাহিনীর অর্ধশতাধিক সেনা নিহত হয়েছেন বলেও স্বীকার করেন ওই মুখপাত্র।

এর আগে বুধবার অতর্কিত হামলার পর ৩৫ হাউথি সেনা সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বলে জানানো হয়।

এদিকে শুক্রবার এ বিবৃতি দেয়ার পর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি যোদ্ধারা। একই সঙ্গে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করে। কিন্তু সৌদি জোট হুতিদের ওই হামলা সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে।