ঈদের জন্য লিপস্টিক-মেহেদি কিনেই লাশ হলো আঁখি

রূপালী ডেস্ক।।
বরগুনা পাথরঘাটা বাবা-মায়ের সাথে ঈদের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের আখি আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) বিকেল তিনটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

এর আগে পাথরঘাটা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বিভাটেকের চাপায় গুরুতর আহত হয় আখি। শিশুর বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের আল আমিনের মেয়ে। ঘটনাস্থলে পড়ে থাকে শিশু আখির কেনা লিপস্টিক, নেলপলিশ, ওড়না, চুড়ি, চুলের ব্যান্ড ও মেহেদি।

প্রত্যক্ষদর্শী মোস্তফা চৌধুরী জানান, শিশু কন্যা আখি আক্তার কে নিয়ে পাথরঘাটা বাজারে ঈদের মার্কেট করতে আসে। আখির জন্য ঈদের বাজার করেন ওই দম্পতি পরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

রাগ করে শিশুকন্যাকে নিয়ে মা হেঁটে যাওয়ার পথে পাশদিয়ে বাবার ডাকে মেয়ে সাড়া দিয়ে রাস্তার বিপরীতে পাশে যাওয়ার মুহূর্তে বিভাটেকে চাপা পড়ে বুক উপর উঠে যায়।

তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটায় মারা যান।

কোমলমতি শিশু এভাবে মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাস্থলে এক হৃদয় বিদারক দৃশ্য পরিণত হয।