ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষ্যে কাউখালী প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষ্যে কাউখালী প্রেস ক্লাবের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জোহরের নামাজ বাদ প্রেস ক্লাব প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাবেক সহ-সভাপতি প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সি, ওসি তদন্ত মোঃ রাজিব, সমাজ সবেক মোঃ মোস্তাফিজুর রহমান ও আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এজেডএম ছাইফুল্লাহ মনির, সদস্য ও সমকালের আঞ্চলিক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, মোঃ ওমর ফারুক, গাজী আনোয়ার প্রমুখ।

দোয়া মাহফিলে পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান ও কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক। মিলাদ শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয় এবং মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।