উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে: মুলাদীর কাজিরচরে উঠান বৈঠকে

মুলাদী প্রতিনিধি।।
আগামী ২১জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে উল্ল্যেখ করে মুলাদীর কাজিরচরে নৌকার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান।

তিনি বলেন, গত ৫বছরে কাজিরচর ইউনিয়নে যে পরিমান উন্নয়ন হয়েছে বরিশালের কোন উপজেলায়ও এত উন্নয়ন হয়নি তাই সে উন্নয়ন ধরে রাখতে আবারও মন্টু বিশ্বাসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।

শনিবার (১৯ জুন) বিকাল ৪টায়য় কাজিরচর ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মন্টু বিশ্বাসের নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলরা আওয়যামী লীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আঃ বারী, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, গৌরনদী উপজেলা যুবলীগ সভাপতি আনিচুর রহমান আনিচ, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মন্টু ভুইয়া।

ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাষ্টার মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার খান, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন, শাহিন সরদার, কবির হাওলাদার, উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক শেরই আলম পালোয়ান, উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠু, পৌরসভা ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।