উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
“উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবী” এ শ্লোগানকে সামনে রেখে কুয়াকাটা প্রেসক্লাবে উপকূল (প্রস্তাবিত) দিবস পালন হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে এ দিবসটি পালিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদের সঞ্চালনায় বক্তারা বলেন, দূর্যোগ প্রবন বাংলাদেশের উপকূল উন্নয়নে ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠনের তাগিদ দিয়েছেন।

এসময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা ১৯৭১ সালের ভয়াবহ সাইক্লোন ৫০ বছর পূর্তিতে ক্ষতিগ্রস্থ পরিবার ও ঘূর্ণীঝড়ে স্বজন হারানো স্মৃতিচারণ করেছেন।