‘এই শহরে অপরাধ করলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় নেই’

রূপালী বার্তা।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন- সম্প্রতি এই শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অপরাধীদের যত রং বেরঙের পরিচয়-ই থাকুক না কেন। এই শহরে অপরাধ করলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় কোতোয়ালি মডেল থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

এসময় তিনি পূর্ববর্তী মাসের ওপেন হাউজ ডেতে ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের সমাধান কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোকপাত করেন। অতঃপর ওপেন হাউজ ডেতে আগত সকল সেবা প্রত্যাশীর সমস্যা দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, এই মার্চ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। কারন এই মার্চেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে জাতির পিতার কণ্ঠে ধ্বনিত সেই ভাষণকে ইতোমধ্যে ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে ‌‌‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই মার্চেই আমাদের মুক্তির দূত হিসেবে জাতির পিতা পৃথিবীতে এসেছিলেন, আবার এই মার্চেই রয়েছে আমাদের ভয়াল কাল রাত্রির দুঃসহ স্মৃতি, এই মার্চেই আমাদের স্বাধীনতা দিবস, এই মার্চেই রয়েছে আমাদের আরো একটি অনবদ্য অর্জন।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং এর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারি পুলিশ কমিশনার (বন্দর থানা ও কোতোয়ালি মডেল থানা) শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি নরেশ কর্মকার), সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) রবিউল ইসলাম শামীম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম-পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুজ্জামান, সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সহ সকল শ্রেণী পেশার লোকজন।