একটি প্রার্থণা

একটি প্রার্থণা
-মাহফুজা রিনা

একটি নিখাদ প্রহর দান কর প্রভূ,
আমাকে একটি বর্ণীল সোনালি সকাল দাও।
আমার হৃদয় যাতে মুক্ত হতে পারে শুদ্ধতায়,
আপন কাজের মহিমায়।

অনিচ্ছা কার্য আর না করে যেন মন,
দাও এতটুকু প্রশান্তির ছোঁয়া।
জীবনে যে কখনো পেল না তার সহজাত অধিকার, তার শান্তি কোথায় বল?

তবু যাকে প্রিয় মানি, প্রিয়তম, প্রেম আমার,
সেই বাসনা পূর্ণ হয় যদি…
যদিও আমার সব কথা সুর হয়ে বাজে না,
দেয় না কোনও পূর্ণতার সংকেত।

প্রভূ আমার, তবুও তৃপ্ত রবো আমি তোমাতে,
কেন না অন্তত একবার বেঁচেছি পূজারী হয়ে তার, তা-ই যথেষ্ট আমার।
হে প্রভূ দান কর আমায় একটি নিখাদ প্রহর।