এতদিন কোথায় ছিলে

এতদিন কোথায় ছিলে

।।মাহফুজা রিনা।।

বাতাসের উপস্থিতি আছে সর্বত্র,
বাড়ি ঘর নাইরে
তারা শুধু চলতে চলতে কেঁদে মরে বাইরে।

আর কোনো অনুরোধ নয়,
নয় কোনো আয়োজন,
পৃথিবীর পথে তুমি আমি
বাতাসের মতো পথিক মন।

ঘূর্ণনের সূত্র ধরে যদি কখনো
আমাদের দেখা হয়ে যায়,
সারাদিন রাত ভেসে যাবে বুক চাপা কান্নায়।
নিঃস্বাস বয়ে যাবে উত্তাল অস্থিরতায়,

এতদিন কোথায় ছিলে?
কতদিন খুঁজেছি তোমায় কাছে
পাওয়ার দুর্বার ইচ্ছায়,
তবু তুমি নেই, কোথাও ছিলে না তুমি।

আকাশ-বাতাস, বন্দর-নগর,
অরন্য-প্রান্তর এক করে খুঁজেছি,
সব পথে বৃথাই খুঁজেছি তোমায়।

পাতা ঝরা গ্রীষ্মে, শার্সিতে কেঁপে ওঠা
দেয়ালের পাঁজরে প্রতিধ্বনি তুলে
কতোবার ডেকেছি তোমাকে, কতোবার!!
তুমি শুনতে পাওনি আমার সে ডাক, দাওনি সাড়া।

আলেকান্দা, বরিশাল।