এনটিভির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন কাজী মমতাজ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এনটিভি ইউরোপ’র সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ ।

এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৬ জুলাই) তার হাতে নিয়োগপত্র প্রদান করেন। কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ দীর্ঘদিন ধরে সিলেটে থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সদর ও দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি, স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অফিস প্রধান এবং অনলাইন নিউজপোর্টাল এমএনবিডি২৪.কম’র সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

এনটিভি ইউরোপ-এ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার যেকোন সংবাদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে এই ০১৭১২৮১২৯৮৪ মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।