এবারের ঈদে মেহেদী রনি পরিচালিত দুইটি নাটক টিভি চ্যানেলে প্রচারিত হবে

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)।।
এবারের ঈদে কাউখালীর সন্তান চিত্রগ্রহক মেহেদী রনি মোশারফ করিমকে নিয়ে দুটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। একটির নাম ‘হীরার আংটি’ অন্যটি ‘কঙ্কাল চোর’। দুটি টেলিফিল্মই চ্যানেল আইতে ঈদের বিশেষ অনুষ্ঠান মালায় প্রচার হবে। মেহেদী রনি এই টেলিফিল্ম দুটি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ২০১১ সালে তিনি সম্পাদনার কাজ করার মাধ্যমে মিডিয়ায় যুক্ত হন। পাশাপাশি তিনি চিত্রগ্রহণ এর কাজও করেন।২০১৫ সালে রনির সম্পাদনা ও চিত্রগ্রহনে বাপজানের বায়োস্কোপ সিনেমাটি নয়টি শাখায় জাতীয় পুরষ্কার লাভ করে। মেহেদী রনি সে বছর শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। তার চিত্রগ্রহনে মোশারফ করিমের সাথে বেশ কিছু জনপ্রিয় কাজ রয়েছে যার মধ্যে ‘ অব দ্যা ফুটবল বাই দ্যা ফুটবল ফর দ্যা ফুটবল, সেই রকম চা খোর, তারা খান,প্যারা, হ্যামলেটের ফিরে আসা, ঠাটা, কিড সোলাইমান, টেস্ট, আঁধারের ঋন, মনুষত্ব, বস্রাই গোলাপের সৌরভ, সহ আরো অনেক নাটক।

বর্তমানে তিনি বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে চিত্রগ্রহনে কাজ করেছেন যার মধ্যে রয়েছে সিনেমা, নবাব এল এল বি, আবার বসন্ত, সাইকো, মেকআপ, ওয়েব সিরিজ ইন্দুবালা, ধোকা, বরফ কলের গল্প,আনন্দি। তার পরিচালনায় হীরার আংটি টেলিফিল্মে মোশারফ করিম সহ আরো অভিনয় করেছেন, শ্রেয়শি, জুনায়েদ, আইরিন, সহ আরো অনেকে এবং কঙ্কাল চোর নাটকে অভিনয় করেছেন রেহনুমা, কচি খন্দকার।
হীরার আংটি টেলিফিল্মটি প্রচার হবে ঈদের চতূর্থ দিন দুপুর ২:৩০ মিনিটে এবং কঙ্কাল চোর টেলিফিল্মটি প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল আইতে।

মেহেদী রনি কাউখালী উপজেলা উত্তর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শহিদুল হক হিরণ ও উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এবং যুব মহিলা লীগের সভাপতি, নারী নেত্রী শাহিদা হকের একমাত্র পুত্র।