ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রের হাসপাতালে বাড়ছে শিশুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক।।
কয়েক সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আশঙ্কা করা হচ্ছে, টিকা না নেওয়া ১৮ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা হয়ত আরও বাড়বে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা ৫৮ শতাংশ বেড়েছে। আগের সাত দিনে এই সংখ্যা ছিল ৩৩৪, যা সব বয়সীদের রোগীদের ১৯ শতাংশ।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি’র তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী ৭ কোটি ৪০ লাখ শিশুর ২৫ শতাংশের কিছু কম টিকা নেয়নি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শীতের ছুটির পর আগামী যুক্তরাষ্ট্রে স্কুলগুলো পুনরায় চালু হলে দেশজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে।

চিকিৎসকরা বলছেন, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় শিশুদের মধ্যে সংক্রমণ গুরুতর হওয়ার কথা এখনও বলার সময় হয়নি। তবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ার পেছনে দ্রুত সংক্রমণশীলতা একটি গুরুত্বপূর্ণ কারণ।

নিউ ইয়র্ক সিটিতে হাসপাতালে ভর্তির শিশুর সংখ্যা গত সপ্তাহে ২২ জন থাকলেও এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। ওহাইতো গত চার সপ্তাহে শিশুর হাসপাতালে ভর্তির বেড়েছে ১২৫ শতাংশ। ফ্লোরিডা, নিউ জার্সিতে দ্বিগুণ হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া করোনায় আক্রান্ত শিশুদের মধ্যে নিশ্বাস নিতে না পারা, তীব্র জ্বর ও পানিশূন্যতার মতো উপসর্গ রয়েছে।