কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক কঙ্গোতে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। এ হামলায় ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ও একজন গ্রাম প্রধান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে কনর্থ কিভু প্রদেশে কার্যক্রম পরিচালনাকারী উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। ওই জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গ্রাম প্রধান চুই মুকালাঙ্গিরওয়া বলেন, শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ওইছা শহর থেকে ১০ কিলোমিটার পূর্বের কিনজাইকি-মাতিবা এবং উইকেনো গ্রামে হামলার আগে হত্যার শিকার ব্যক্তিদের বেঁধে রেখেছিলো স্বশস্ত্র জঙ্গিদল এডিএফ। এই রক্তযুদ্ধ বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে কড়জোরে অনুরোধ করেন তিনি।

গত তিন দশকেরও বেশি সময় ধরে উগান্ডা সীমান্তের ঘন বনাঞ্চলে জঙ্গি হামলা চালিয়ে আসছে এডিএফ। গত বছর সশস্ত্র ওই গোষ্ঠীটির বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু হয়। এরপর থেকে হামলা ও পাল্টা হামলায় ভয়াবহ সহিংসতার মুখে পড়েন সেখানকার সাধারণ মানুষরা। সূত্র-রয়টার্স।