কদম ফুল

কদম ফুল
-বিপ্লব গোস্বামী

কদম ফুল কদম ফুল
হাওয়া লেগে দিচ্ছে দোল
বর্ষারাণীর কানের দুল।
কদম ফুল কদম ফুল।।

কদম ফুল কদম ফুল
সাদা হলদে ছোট্ট গোল
ভরেগেছে নদীর দুকূল।
কদম ফুল কদম ফুল।।

কদম ফুল কদম ফুল
সঙ্গী তার কেয়া,বকুল
মধুর গন্ধে হই ব‍্যাকুল।
কদম ফুল কদম ফুল।।