করোনায় সমাজসেবায় বিশেষ অবদান রেখে সুবিদপুর ইউপি চেয়ারম্যানের পুরস্কার লাভ

নলছিটি প্রতিনিধি।।
করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারকে মহান বিজয় দিবস সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সম্মাননা পুরস্কারটি করোনার মহামারীর কারনে ডাকযোগে তাঁর নিজ ঠিকানায় পাঠিয়ে দিয়েছে সংস্থাটি।

মহান বিজয় দিবসের সম্মাননা পুরস্কার পেয়ে সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নার সিকদার বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সফল মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় আমাকে ইউপি নির্বাচনে পদে মনোনয়ন দিয়ে সুবিদপুর ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ করে দিয়েছিলেন বলেই আজ এই সম্মাননা পুরস্কার পেলাম। এ পুরস্কার আমার সুবিদপুর ইউনিয়নবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। এবারের মতো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি আমার নেতা আমাকে পুনরায় চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, আমি সুবিদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই।