করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০৬ জুলাই) তার করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় পাক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছি এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করছি।

এর আগে, দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি এমপি-মন্ত্রী ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এর মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে পাক এই মন্ত্রী স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান।

পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৪ লাখ ৭৬২ জন।