করোনায় আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের সুস্থতা কামনায় দোয়া

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বরগুনা জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আসর নামাজবাদ দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি বরগুনা জেলা বিএনপির অন্যতম নেতা ও তার জন্মস্থান বরগুনার বামনার কলাগাছিয়া গ্রামে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মো:নজরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর ভেন্ডার, জেনারেল যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, জেলা তাতীদলের সভাপতি আবুল বাশার রিয়াজ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন- জেলা ওলামাদলের সিনিঃ সহ সভাপতি মোঃ আইউব আলী। এছাড়াও আসরবাদ বামনার খোলপটুয়ায় ও মাগরিব নামাজবাদ তার নিজ বাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।