করোনায় আক্রান্ত হলেন প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। রোববার (২ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে। এছাড়া তিনি নিজ ফেসবুক একাউন্টেও এ তথ্য জানান।

নিজ ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি জানিয়েছেন, তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তার সামান্য কাশি ছাড়া ভাইরাসটির গুরুতর কোনো উপসর্গ নেই। তিনি দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকবেন। এ সময়ে বাসা থেকেই তিনি অফিসের দায়িত্ব পালন করবেন।