করোনায় আরও ২১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৩১ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে।

শুক্রবার (০১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।