করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৩৮ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জন।

শনিবার (০৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।