করোনায় বরগুনায় দুই জনের মৃত্যু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ জেলার ৬টি উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ও সোমবার রাত ১০ টায় বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা। মৃতব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের নুপুর বেগম (২৫) ও বরগুনা পৌরসভার চরকলনী এলাকার বাসিন্ধা আবদুস সোবাহান (৬২)।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, বরগুনায় এখন পর্যন্ত এক হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৮৪ জন, আমতলীতে ১৭৫ জন, পাথরঘাটায় ১০০ জন, বেতাগীতে ৭৯ জন, বামনায় ৭৫ জন ও তালতলীতে ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।