করোনায় মানসিক হতাশা থেকে আত্মহত্যার চেস্টা, ৪দিন পর মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে মানসিক ভাবে হতাশাগ্রস্থ হয়ে ইমরান হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (০৬ সেপ্টেম্বর) রাতে তিনি পিরোজপুর সদর হাসপাতালে মারা যান। ইমরান হোসেন উপজেলার পাড়েরহাট বাজারের মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবিরের ছেলে।

পারিবারির সূত্রে জানাযায়, ইমরান ঢাকায় ব্যবসা করতো। করোনাকালীন সময় ব্যবসা বন্ধ থাকায় সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বেকার বসে থাকায় অর্থের অভাবে হতাশা গ্রস্থ হয়ে পড়ে। এ নিয়ে পারিবারিক ভাবেও কলহ সৃস্টি হয়। পরে গত বুধবার রাত ১০টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখান থেকে কিছুটা সুস্থ হওয়ায় বাড়িতে নিয়ে আসা হয়। রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

ইমরানের পিতা মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবির বলেন,আমার ছেলে ঢাকায় ব্যবসা করতো। করোনা সময় ব্যবসা বন্ধ থাকায় মানসিক ভাবে ভারসম্যহীন হয়ে পড়লে আত্মহত্যার চেষ্টা করে। ইমরানের স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, উপজেলার উমেদপুর এলাকায় ইমরান নামে এক যুবক মানষিক হতাশাগ্রস্থ হয়ে গত কয়েকদিন আগে আত্মহত্যার চেস্টা চালায়। রবিবার রাতে হঠাৎ অসুস্থ্য হলে হাসাপাতালে তার মৃত্যু হয়। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।