করোনা উপসর্গ নিয়ে খালেদা জিয়ার উপদেষ্টা এ মএ হক’র মৃত্যু

অনলাইন ডেস্ক।।
শরীরে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এম এ হক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।