করোনা প্রতিরোধে গলাচিপায় অভিযান, ১১ হাজার টাকা জরিমানা

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপা পৌর শহরে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) অভিযান চালিয়ে ৩ দোকানীকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমারের নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮এর ২৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সরকারি প্রজ্ঞাপনের বিধি নিষেধ না মানায় পৌরসভার সদর রোডে তাইয়েবা স্টোরকে ১ হাজার টাকা, থানা মসজিদ রোডের কেয়া স্টোর ও জোনায়েত গার্মেন্টসকে ৫ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় গলাচিপা থানার এসআই আমির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্ত মু. মাহাবুব হাসান শিবলী, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।