কর্ণপাত করেনি পল্লীবিদ্যুৎ: প্রাণ গেল ব্যবসায়ীর

রূপালী ডেস্ক॥
বরিশালের উজিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোতলেব হাওলাদারের ছোট ছেলে নিজাম উদ্দিন হাওলাদার(৩৫) জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ দোকানের ছাদ ডালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওলাদার ভ্যারাইটিজ ষ্টোর নামে নিজ দোকানের ছাদ ঢালাইয়ের কাজ তদারকী করতে উঠলে দোকানের উপর ২ থেকে ৩ ফুট দূরত্বে পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার কেবি হাই ভোল্টেজের লাইনের তাড়ে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহতর ভাই মেহেদী ও জসিম জানান, দোকানের উপর থেকে পল্লী বিদ্যুৎ এর হাই ভোল্টেজের লাইন সরানোর জন্য বললেও কোন কর্ণপাত করেনি পল্লী বিদ্যুৎ অফিস।

দোকানের ছাদ ঢালাইয়ের আগে বিদ্যুৎ এর লাইন বন্ধ রাখার জন্য মৌখিবভাবে বললেও লাইন বন্ধ করেনি।

লাইন বন্ধ না করায় আজকে আমার ভাইয়ের প্রান দিতে হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে উজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তারা ফোন রিছিপ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।