কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়ার ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শিরিন আক্তারের (২০) মৃতদেহ সকালে উদ্ধার করেছে পুলিশ। স্বামী ট্রলি চালক মিঠু সিকদার পলাতক রয়েছে।

নিহতের শিরিন আক্তারের বাবা মোখলেছ হাওলাদার জানান, তার মেয়েকে মিঠু পরিকল্পিতভাবে হত্যা করে গা ঢাকা দিয়েছে। তিনি সকালে গিয়ে ঘরের বাইরে থেকে ছিটকানি দেয়া দেখতে পায়। দরজা খুলে শিরিনকে কম্বল গায়ে বিছানায় ঘুমে মনে করে ডাকাডাকি করেন। কোনো সারা-শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। বিছানার পাশেই আড়ার সঙ্গে একটি ওড়না ঝুলন্ত দেখতে পায় শিরিনকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের শিরিনের সঙ্গে মাত্র নয় মাস আগে আমতলীর বান্দ্রা গ্রামের বশির সিকদারের ছেলে মিঠুর বিয়ে হয়। শিরিনকে নিয়ে মিঠু কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া মহল্লার জাহাঙ্গীর ঘরে ভাড়া থাকতো। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।