কলাপাড়ায় ইলিশ শিকার করায় তিন জেলেকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ২২দিনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রথম দিনে ইলিশ শিকার করায় তিন জেলেকে ইলিশসহ আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে পায়রা বন্দর রাবনাবাঁধ সংলগ্ন গঙ্গামতি সাগর মোহনা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেক পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা মাছ দুই এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো.কামরুল হাসান জানান, সাগরে মাছ ধরা অবস্থায় জেলে ফেরদৌস ফরাজী, মো.সোহাগ খলিফা, মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।